
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬:

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে একটি সাপের কামরের আতংকে রয়েছে এলাকাবাসী। রাতে ঘুম নেই কারো চোখে।
জানা গেছে, উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ভিকমপুর এলাকায় ঝুরঝুরি-কালিবাড়ি আঞ্চলিক সড়কের মাঝপথে গত শুক্রবার দিবাগত রাতে ভিকমপুর গ্রামের মো. আরিফুল ইসলামের ছেলে হাফেজ মো. আব্দুল মমিন (১৮) সাপের কামরে মারা যায়। আর এরপর থেকেই শুরু হয় সাপের জ্বালা।
এখন সাপের ভয়ে রাতে বিছানায়ও ঘুমাতে পারছেনা এলাকার মানুষ। সরেজমিনে ভিকমপুর এলাকায় ঘটনাস্থলে গিয়ে সাপকে দেখতে আসা উৎসুক জনতার সাথে কথা হয়।
স্থানীয় মো. এসহাক আলী বলেন, ‘গত শুক্রবার রাতে আমাদের গ্রামে একজন সাপের কামরে মারা যায়। ঠিক তার পরেরদিন রাত থেকেই এই রাস্তাদিয়ে কেউ চলাচল করলে সাপে তাকে ধাওয়া করছে। এমন কি রবিবার দিবাগত রাতে আমাদের গ্রামের একজন জামাই ফরিদুল কে কামর দিয়েছিল। পরে সাপুরের চিকিৎসায় এক পর্যায়ে ভালো হয়েছে।
এখন এই রাস্তাদিয়ে রাতেতো দূরের কথা দিনের বেলাও মানুষ চলতে ভয় পাচ্ছে। সাপের ভয়ে রাতে বিছানাও ঘুমাতেও পারছিনা আমরা।’
এ ব্যাপারে এলাকার একজন প্রধান মাধাইনগড় দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল হান্নান সরকার বলেন, ‘সাপের কামরের ভয়ে আমরা এলাকা বাসী সেই রাস্তার দুই পাশ পরিস্কার করেছি এবং সাপটি মারার জন্য সর্বত্র চেষ্টা চালাচ্ছি।
আমরা এলাকা বাসীর পক্ষ থেকে ঘোষণা দিয়েছি যদি কোন সাপের কবিরাজ এই সাপটিকে ধরে দিতে পারে তাহলে তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। যোগাযোগ করতে হবে এই নম্বরে ০১৭৯৯-১৭৫৫৩০। তবে সেই সাপের ধাওয়া কৃত রাস্তাটি দেখার জন্য একনজর দেখতে ভির জমাচ্ছেন এলাকার উৎসুক জনতা।
বাসাইল সংবাদ/একে
সংবাদটি শেয়ার করুন




