
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হোটেলে খাবার পরিবেশন ও বিক্রি করার দায়ে টাঙ্গাইলের সখীপুরে এক হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার এতিমখানা রোডের ‘স্টার হোটেল’ মালিক আশরাফুল ইসলাম মুকুলকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হোটেলের ভেতরে লোক সমাগম ঘটিয়ে খাবার পরিবেশন করছিল। ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নির্ধারিত সময়ের পরেও জনসমাগম ঘটিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। এ ঘটনায় তাকে জরিমানা করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৫ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




