
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে একজন সাংবাদিক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আসমা আক্তার বলেন, Ôপৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ওয়াজেদ হীরা (৩০), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম হাবিবুল্লাহ বিপ্লব (২৮) ও বিএডিসির সাবেক সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) আফাজ উদ্দিন (৭২) করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। ওই তিনজন গত ২৫ জুন সখীপুর হাসপাতালে এসে নমুনা দিয়েছিলেন। পাঁচদিন পর বুধবার সকালে তাঁদের নমুনার ফলাফল আসে।
এছাড়াও এর আগে করোনা পজেটিভ হওয়া অগ্রণী ব্যাংক কর্মকর্তা জুয়েল মাহমুদ, সাংবাদিক তাইবুর রহমানের স্ত্রী পারুল আক্তার ও লাংগুলিয়া গ্রামের শিশু মাহবুবকে (৮) সুস্থ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে সখীপুরে ১১জন সুস্থ্য হলো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান জানান, সখীপুরে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ২৫ জন। এরমধ্যে একজন মারা গেছেন। ১১জন সুস্থ্য হয়েছেন। বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। মোট ৫৩৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল এসেছে ৫২০জনের।
…বাসাইলসংবাদ/ ০১ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




