
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮:

সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরশহরের ৫ নস্বর ওয়ার্ডের কাঁচা বাজার এলাকায় কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়। এ উপলক্ষে সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাল্ডার এম ও গণিসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
স্থানীয় এলজিইডির বাস্তবায়নে অত্যাধুনিক সুবিধা সংবলিত চারতলা ভবনটি ১ কোটি ৯৮ লাখ ১১ হাজার ১১১ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।
বাসাইলসংবাদ/একে




