
বাসাইল সংবাদ : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ৭ মাস ১৭ দিন আটকে রেখে চাচা কর্তৃক পাশবিক নির্যাতনের শিকার সেই কলেজ ছাত্রীকে আর্থিক অনুদান দিয়েছে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচি । বুধবার(১১ অক্টোবর) দুপুরে ব্র্যাকের সখীপুর শাখা কার্যালয়ে এ অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী প্রধান অতিথি হিসেবে ওই নির্যাতিতা কলেজ ছাত্রীর হাতে অনুদানের ৫ হাজার টাকা তুলে দেন। এ সময় ওই কলেজ ছাত্রীকে পুনরায় লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা বলে সকল প্রকার সাহায্যের আশ্বাসও দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা, প্রেসক্লাবের সম্পাদক এনামুল হক, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক শ্রী প্রদীপ লষ্কর, সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক লুইস গমেজ, উপজেলা ব্যবস্থাপক শামীমা আক্তার প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




