
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সখীপুরে ছাদ থেকে পড়ে জাকিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত জাকিয়া সখীপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের হোটেল ব্যবসায়ি কাঞ্চন মিয়ার মেয়ে।
জানা যায়, দুপুর দেড়টার দিকে জাকিয়া তাদের দ্বিতলা বাসার ছাদে খেলা করতে যায়। খেলার এক পর্যায়ে জাকিয়া ছাদ থেকে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাসাইলসংবাদ/ ১৪ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




