
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ মামলায় নাজমুল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল (২৮) জেলার নাগরপুর উপজেলার ভাতুরা গ্রামের আজিম উদ্দিনের ছেলে। বর্তমানে নাজমুল পলাতক রয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিশেষ পিপি নাসিমুল আক্তার জানান, গত ২০০৮ সালের ৬ ডিসেম্বর রাতে দÐিত আসামি নাজমুল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ৪নং পূনর্বাসন এলাকায় ওই নারীর বসতঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে ওই নারী গর্ভবতী হয়ে পড়ে এবং পরবর্তীতে সে একটি কন্যা সন্তানের জন্ম দেন।’
তিনি আরও জানান, এ ঘটনায় ওই নারী টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালতের বিচারক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সাথে রায়ে উল্লেখ করা হয় ধর্ষণের ফলে জন্ম নেয়া কন্যা সন্তান আসামির পিতৃ পরিচয়ে বড় হবে। এছাড়াও জেলা ম্যাজিষ্ট্রেটকে তার ভরণপোষণসহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের আদেশ দেয়া হয়।’
বাসাইলসংবাদ/ ১৪ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




