
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে তানিয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়াপূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তানিয়া ওই গ্রামের ফজলুল হকের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে তানিয়ার সাথে ফজলুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলোহ লেগেই থাকতো। সম্প্রতি তুচ্ছ ঘটনায় তাদের মনোমালিন্য চলছিল। পরে বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তানিয়ার লাশ পাওয়া যায়।
সখীপুর থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বাসাইলসংবাদ/ ২০ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




