
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাঁচ এলাসিন গ্রামে এ ঘটনা ঘটে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার পাঁচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মো. পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)। এ ঘটনায় নিহতদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘রাতে তিনজন মিলে দেশীয় তৈরি মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা কোথায় থেকে মদ কিনে ছিলেন, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছ। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশগুলো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/ ২০ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




