
সখীপুরে ১০০ কৃষকের মাঝে মাসকলইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার কৃষি মিলনায়তনে বিনামূল্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আসিফ, বহুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, কৃষকদের প্রনোদনা হিসেবে উপজেলার ১০০ জন কৃষককে পাঁচ কেজি করে মাসকলইয়ের বীজ, পাঁচ কেজি এমওপি সার ও ১০ কেজি করে ডিওপি সার দেওয়া হয়।




