
বাসাইল সংবাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-এর অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. সুজন খানকে আহবায়ক ও শাহরিয়ার তালুকদারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি অনুমোদন করেন টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মো. ওমর ফারুক বিপ্লব ও সদস্য সচিব রাশেদ খান মেনন রাসেল।

গত ১৬ নভেম্বর সন্ধ্যায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের উপস্থিতিতে এ কমিটি হস্তান্তর করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম রফিক, সদস্য রাশেদ হায়দার খান, শাকিল মিয়া, আওয়াল মিয়া, তুইমুর রশিদ ( আদলু), মো. মজনু মিয়া, সজিব খানশুর, আশরাফুল ইসলাম (তুহিন)।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




