
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার দেওহাটা আন্ডারপাস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার বাজনাপাড়া গ্রামের হাসান আলীর ছেলে মো. হান্নান হোসেন (২৪) ও সোলেমান মিয়ার ছেলে আ. সালাম (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আন্ডারপাস বাইপাসে চেক পোস্ট বসিয়ে দেওহাটা ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বাসে তল্লাসি করা হয়। এতে একটি যাত্রীবাহী বাস থেকে ১০০ বোতল ভারতীয় ফিন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এস.আই দয়াল চন্দ্র জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




