
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল। বেশ কয়েকদিন ধরে লোকটি ওই এলাকার বিভিন্নস্থানে ঘুরাঘুরি করতো। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাকে দেখা গেছে। লোকটি নিজের নাম রহিজউদ্দিন বলে পরিচয় দিতো। স্থানীদের ধারণা রাতের কোনও এক সময় লোকটি পানিতে পড়ে গিয়ে ডুবে যায়।
মির্জাপুর থানার উপপরিদর্শক মিজান বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বাসাইলসংবাদ/একেবি




