
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও নতুন করে উপজেলায় আরও সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, দেশে করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে কর্মহীন মানুষের পাশে থেকে সরকারি অনুদানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসহায়তা প্রদানসহ নিয়মিত অফিস করেছেন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। পরে গত ৩১ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুসহ তার পরিবারের ১০জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে আজ সকালে মীর এনায়েত হোসেন মন্টু ও তার ভাতিজা উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মীর চঞ্চল মাহমুদের রিপোর্টে করোনা পজিটিভ আসে।
ডা. মাকসুদা খানম বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুসহ তার পরিবারের ১০জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে চেয়ারম্যান ও তার ভাতিজার করোনা পজিটিভ এসেছে। এছাড়াও আজ বিভিন্ন এলাকার আরও ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আট জনসহ উপজেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৪৭জন।’
…বাসাইলসংবাদ/ ০৬ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




