
বাসাইলসংবাদ: বুধবার, ১০জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও বিএনপির সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর বড় ভাই উপজেলা বিএনপির সদস্য পনিরুজ্জামান সিদ্দিকী (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় ভারতের কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির মহাসচিব এক শোক বার্তায় পরালোকগত আত্মার মাগফেরাত কামনা করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম ফরিদুল ইসলাম বলেন, কলকাতা থেকে তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
বাসাইলসংবাদ/একেবি




