
|
নিজস্ব প্রতিবেদক , ভুঞাপুর : টাঙ্গাইলের ভুঞাপুরে দুই বছরের শিশুকে শিয়ালের হাত থেকে বাঁচাতে মাসহ ১১জন আহত হয়েছে। এছাড়া একই উপজেলায় কুকুর ও বিড়ালের কামুড়ে আরো তিনজন আহত হয়েছে। ![]() বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাগবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। শিয়ালের কামুড়ে আহত ১১জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, উপজেলার বাগবাড়ি গ্রামের গীতা রানী ও তার দুই বছরের মেয়ে বৃষ্টি, রমা রানী, জয়নব বেগম, লাকি আক্তার, রোজিনা বেগস, কুলসুম, হাবিবুর রহমান, নুরজাহান, মুন্নাফ ও দেলোয়ার হোসেন। এছাড়া একই উপজেলার ঘাটান্দি ও জোতআতাউল্ল্যা গ্রামে কুকুর ও বিড়ালের কামুড়ে আহতদের পরিচয় পাওয়া যায়নি। ভুঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক তৌফিক এলাহি বলেন, উপজেলার বাগবাড়ি এলাকায় গীতা রানীর দুই বছরের শিশু বৃষ্টি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এসময় একটি শিয়াল শিশুটিকে খেয়ে ফেলার উদ্দেশ্য এগিয়ে আসে। পরে শিশুটির মা গীতা শিয়াল দেখে এগিয়ে আসলে তার উপর শিয়াল ছাপিয়ে পড়ে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে শিয়ালটি পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করেছে। এতে ১১জন আহত হয়েছে। এরমধ্যে চারজনকে টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, শিয়াল কামুড়ের ভ্যাকসিন হাসপাতালে সরবরাহ নেই। অনেক বাইরে থেকে ভ্যাকসিন এনে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। # |





