
অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য জমানো অর্থ দান করলেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজর খবরে বলা হয়, ছোটপর্দার অভিনেতা কুণাল বর্মার সঙ্গে আট বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন পূজা। রেজিস্ট্রি করে আইনি বিয়ে সেরেও ফেলেছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই রেজিস্ট্রির পর কুণালের সঙ্গে নতুন জীবন শুরু করছেন। করোনা ও লকডাউনের জেরে বিয়ের সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল বর্মা। আর বিয়ের অনুষ্ঠানের জন্য জমানো অর্থ এবার দান করলেন করোনা মোকাবিলায়।
করোনার জেরে যারা লড়াই করছেন, তাদের কুর্ণিশ জানিছেন পূজা। পাশাপাশি এ ভাইরাসে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের পাশে রয়েছেন বলেও জানিয়েছেন। তাদের লড়াইকে জোরদার করতেই পূজা ও কুণাল ওই অর্থ দান করছেন বলে জানান বাঙালি অভিনেত্রী
হিন্দি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেত্রী জানান, তাদের ঘনিষ্ঠদের অনেকেই কলকাতায় রয়েছেন। কেউ কেউ বিদেশেও রয়েছেন। ফলে এই মুহূর্তে কোনোভাবেই অনুষ্ঠান করা সম্ভব নয়। করোনা শেষ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে। তাই এই মুহূর্তে বিয়ের অনুষ্ঠানের চেয়ে করোনাভাইরাসের সঙ্গে লড়াই অনেক বেশি জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
…বাসাইলসংবাদ/ ১৮ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




