
অনলাইন ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলের প্রদেশ পাঞ্জাবে বিষাক্ত মদ্যপানে ৮৬ জন মারা গেছেন। গত কয়েকদিনে এ মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ একশ বেশি অভিযান চালিয়েছে। বিষাক্ত মদ জোগানের অভিযোগে এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পাঞ্জাবে মদ্যপানে মৃত্যুর ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ নিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এনডিটিভি ও এএনআইয়ের খবরে বলা হয়েছে, পাঞ্জাবে প্রচুর পরিমাণে অবৈধ উৎপাদিত মদ রাস্তার পাশে ক্যাফে মালিকদের কাছে বিক্রি করা হয়। পরে সেখান থেকে এসব মদ স্থানীয় সম্প্রদায়গুলোর মধ্যে বিতরণ করা হয়। পাঞ্জাবের গুরদাসপুর জেলায় বিষাক্ত মদ্যপানে ১১ জনের মৃত্যু হয়েছে। অমৃতসরে মৃত্যু হয়েছে ১২ জনের এবং তারন তারান এলাকায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
এর আগে হ্যান্ড স্যানিটাইজার পান করে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায় দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে থেকে। নিহতরা প্রত্যেকেই মাদকাসক্ত ছিল বলে জানায় ইন্ডিয়া টাইমস।
…বাসাইলসংবাদ/ ০৩ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




