
ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তানকে থামিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। শিরোপার এক ধাপ পেছনে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন বাবর আজমরা। তবে সুপার টুয়েলভে দুর্দান্ত খেলা পাকিস্তান আইসিসির বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাইজমানি থেকে বড় অংকের অর্থ পেতে যাচ্ছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাইজমানি ধরা হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। তার মধ্যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৪ কোটি, আর রানার আপ দল ৭ কোটি টাকা। এই ২১ কোটি টাকার বাইরে বাকি টাকাগুলো পাবে বিশ্বকাপে অংশ নেওয়া এবং জয়ী হওয়া দলগুলো।
সেমির লড়াই থেকে বাদ পড়া দলগুলো পাবে ৪ লাখ ডলার করে। সে হিসেবে সেমিতে হেরে গেলেও চার লাখ ডলার যা বাংলাদেশি টাকায় তিন কোটি ৪৩ লাখেরও বেশি। এ ছাড়াও মূল পর্বে প্রতিটি জয়ের জন্য পাচ্ছে ৪০ হাজার ডলার বা ৩৪ লাখ ৩০ হাজার টাকা।
সে হিসেবে পাকিস্তান টানা পাঁচ ম্যাচে জেতায় ২ লাখ ডলার বা এক কোটি ৭২ লাখ টাকার মতো পেতে যাচ্ছে। সব মিলিয়ে এই বিশ্বকাপ থেকে পাকিস্তানের আয় হবে প্রায় পাঁচ কোটি ১৫ লাখ টাকা।
বাসাইলসংবাদ/ ১৪ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




