
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌর ভবনের চতুর্থ তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ঢালাই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বীর আহমেদ আজমী, উপ-সহকারী প্রকৌশলী রাজীব কুমার গুহ, এইচ এম জাহাঙ্গীর আলম, কনসালটেন্ট সাধন চন্দ্র ধর, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ।
বাসাইলসংবাদ/ ১৫ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




