
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকতা শেষে সন্ধার পরেই পূজারী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় পূজামন্ডপগুলো।

সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে পুরো উপজেলায় উৎসাহের আমেজ শুরু হয়ে গেছে। এবার উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ৬০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।
শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই উৎসবের।
উপজেলার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশ ও র্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবেও অনেকে দায়িত্ব পালন করছেন।
বাসাইলসংবাদ/ ১১ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




