
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাউলজানীর ডুমনিবাড়ী, সুন্যা ও ফুলকির নিরাইল বিলসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ফিট পাইপ ভেঙে ধ্বংস করেন। এসময় চারটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ তথ্যটি নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বাসাইলসংবাদ/একে




