
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে হেলমেট ব্যবহার না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল ডিগ্রী কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী হেলমেট পরিধান না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর অপরাধে পৃথক ৯টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে বাসাইল থানা পুলিশ সহযোগিতা করেন।
বাসাইলসংবাদ, ০৭ জুলাই, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






