
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ‘সমাজ সংস্কারে আমরা’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে বাসাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গণি মিলিটারী ইক্যুইটি, ট্রাষ্ট অব বাংলাদেশ-এর সিইও সম্রাট মোহাম্মদ সাঈম সিরাজ লিখিত বক্তব্যে বলেন- ‘সমাজ সংস্কারে আমরা’ এই শ্লোগান নিয়ে অপরাধ দমন পরিষদ ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ’ সারাদেশ সমাজ কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাসাইল উপজেলা কমিটিও কাজ শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট সকল রাজনীতিবিদগনের নিজ কল্যাণেই আপনাদের নীতি ও আদর্শ নিয়ে রাজনীতি করুন। তাহলে নিজ দল ও নিজের সুনাম হবে। আর সম্মানিত সকল প্রশাসন সংশ্লিষ্টরাও নিজ নিজ ক্ষমতার মধ্য নীতিগতভাবে দায়িত্ব পালন করুন। তাতে আপনার নিজের ও সরকারের সুনাম হবে। অন্যথায় কেউ চাঁদাবাজি, সুদ-ঘুষ বা দুর্নীতি করলে তাহার বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের সমন্বয়ে আইনানুগ ব্যবস্থাসহ গণ আন্দোলন করা হবে।’
তিনি আরও বলেন, আজকের সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যই হলো- মৈত্রী অর্থাৎ বন্ধুত্ব। সারাদেশের ন্যায় ‘বাসাইল প্রেসক্লাব’-এর প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্মানিত সকল সাংবাদিকগণকে ‘এডিপি’র বাসাইল উপজেলা কমিটির সকল সমাজ কল্যাণ ও সমাজ সংস্কারমূলক কাজে বন্ধুর মতো পাশে থাকার আহবান করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অপরাধ দমন পরিষদ ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ বাসাইল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. ওয়াজেদ আলী খানশূর, ধর্ম ও ধর্মীয় অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরি সদস্য আব্দুল হাই প্রমুখ।




