
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে শহীদ দারুস সুন্নাহ ইসলামিয়া নুরানী ও দাখিল মাদরাসায় পবিত্র কোরআনের ছবকদান, নূরানী প্রদর্শনী, ২০২৪ সালের তৃতীয় শ্রেণির পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার বিতরণ এবং তৃতীয় শ্রেণির বোর্ড পরীক্ষার্থী ও ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজনে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অতিথিদের উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম নুরানী তালিমুল কুরআন বোর্ড টাঙ্গাইলের চেয়ারম্যান হযরত মাওলানা মীম হুমায়ুন কবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাসাইল উপজেলা শাখার আমীর আফজাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব আলহাজ গণি সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানটির পরিচালনা করেন শহীদ দারুস সুন্নাহ ইসলামিয়া নুরানী ও দাখিল মাদরাসার পরিচালক মাওলানা মো. শহিদুর রহমান ছিদ্দিকী। অনুষ্ঠানের শেষে বোর্ড পরীক্ষার্থী ও বৃত্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং কোরআন শিক্ষায় সফল শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
বাসাইলসংবাদ, ২৯ নভেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






