
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দরিদ্র অসুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে লাবীব গ্র“প। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা মডেল মসজিদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে লাবিব গ্র“পের পক্ষ থেকে ১০০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও ১৩০ জন দরিদ্র অসুস্থ ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাবীব গ্র“পের ডিএমডি মাহমুদুল হাসান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিঞা, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপন, উপজেলা বিএনপির প্রচার স¤পাদক দেলোয়ার হোসেন, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক
সহ-সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান বাসাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষকদেরও পাঞ্জাবি উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সখিপুুর পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু।
বাসাইলসংবাদ, ২৬ আগস্ট, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






