
বাসাইল সংবাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সরবেশ আলী (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তিনি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়য়েন পূর্বপৌলী গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
সরবেশ আলীর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৮ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বংশাই নদীর সৈদামপুর নামক এলাকায় ধর্মজাল দিয়ে মাছ ধরার একপর্যায় জালের কাঠি (বাঁশ) ভেঙে তিনি নদীতে পড়ে গিয়ে ডুবে যায়। এসময় পাশেই মাছ ধরছিলেন কয়েকজন ব্যক্তি তারা এগিয়ে এসে পানিতে খোঁজাখুজি করেও পায়নি। তার পরিবার ও স্থানীয়রা ঝাঁকিঝাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ঢাকার ডুবুরি দলকে খবর দেন।
পরে বিকেল ৪টার দিকে ঢাকা থেকে ডুবুরি দল এসে ওই নদীতে রাত পৌনে ৮টা পর্যন্ত চেষ্টা চালিয়েও তারা ব্যর্থ হন।
সরবেশ আলীর ছেলে রিপন বলেন, ভোরে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে আমার বাবা পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। এখনো তাকে খোঁজে পায়নি।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ নিখোঁজের বিষয়টি বাসাইলসংবাদ’কে নিশ্চিত করেছেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




