
বাসাইল সংবাদ: শনিবার, ০১ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শনিবার ( ১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালীটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার,

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মাহমুদুল হাসান।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




