
বাসাইল সংবাদ: বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
কৃষি প্রণোদনা/পুনর্বাসন কর্মসূচি’র ২০১৭-১৮ এর আওতায় প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে বাসাইল উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়।

বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২শ’ ৩০ জন কৃষকের মাঝে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। পর্যাক্রমে উপজেলার বিভিন্ন এলাকার আরো ১ হাজার ৩৭২জন কৃষকের মাঝেও বিতরণ করা হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




