
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বাসাইল পশ্চিমপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সদস্য আবুল কাশেম মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হায়াত খান নবু, পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান তুহিন, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১৬ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




