
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হানিফ মিয়া, হাবিবুর রহমান চৌধুরী হবি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেল, বাসাইল পৌরসভার সাবেক মেয়র মজিবর রহমান, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল গনি উসমান, এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৭ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




