
বাসাইলসংবাদ: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ও প্যানেল মেয়র আলহাজ সাজ্জাদ হোসেন আলালকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা কাঠ মিস্ত্রি, ফার্নিচার শিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের কার্যকরি সভাপতি ইন্দ্রজিৎ সুত্রধরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক কল্পন মিয়া, পৌর সভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মনিন্দ্র সুত্রধর প্রমুখ।

সভায় নবনির্বাচিত মেয়র আব্দুর রহিম আহমেদ বাসাইল পৌরসভার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাসাইলসংবাদ/একে




