
বাসাইল সংবাদ : বুধবার, ০৭ জুন, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা পোস্ট অফিসে চুরি করতে ব্যর্থ হয়ে কাগজপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, মঙ্গলবার ( ৬জুন ) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা পোস্ট অফিসের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে টাকা নিতে ব্যর্থ হয়ে কাগজপত্র তছনছ করে যায়।
ঘটনার দিন রাতে নাইটগার্ড ছিল বলে অভিযোগ করেন পোস্ট মাস্টার। এদিকে নাইটগার্ড মোস্তাক ইন লালন নিজেকে ঝাড়ুদার বলে দাবী করেন।

উপজেলা পোস্ট মাস্টার মিনহাজ উদ্দিন বলেন, জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা টাকা নিতে ব্যর্থ হয়ে কাগজপত্র তছনছ করে গেছে। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরো বলেন, এফডিআর, পরিবার সঞ্চয়পত্র, তিনমাস অন্তর মোনাফাভিত্তিক সঞ্চয়, ডাক জীবন বিমা, সাধারণ হিসাবসহ বিভিন্ন ক্ষেত্রে এখানে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৬০ লাখ টাকা লেনদেন হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




