
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
“দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো বাঁচবে দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি সপ্তাহ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন, পথসভা, ও সততা সংঘের সদস্যদের শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বাসস্ট্যান্ড চত্ত্বরে মানববন্ধন শেষে উপজেলা মিলনায়তনে শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিজা আক্তার, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রমজান আলী ভূইয়া, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন খানসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




