
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও রেজিষ্ট্রারে গড়মিল থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই সার ডিলারকে ১৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বিকেলে বাসাইল বাজার ও কাঞ্চনপুরের চৌ-রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বিকেলে বাসাইল বাজার ও কাঞ্চনপুরের চৌ-রাস্তা এলাকায় অভিযান চালায়। এসময় ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও রেজিষ্ট্রারে গড়মিল থাকার দায়ে বাসাইল বাজারের মেসার্স রুবী এন্টারপ্রাইজ নামের ডিলার আক্কাছ আলীকে ৫শ’ টাকা ও কাঞ্চনপুরের চৌ-রাস্তায় মেসার্স লিজা এন্টারপ্রাইজ নামের ডিলার পারভীন বেগমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বাসাইলসংবাদ/ ০৪ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




