
টাঙ্গাইলের বাসাইলে কৃষকশ্রমিক জনতালীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাসাইল পৌর এলাকার শিশু কানন মডেল স্কুলের মাঠে উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের উপদেষ্টা আশরাফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষকশ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাবিবুন্নবী সোহেল, টাঙ্গাইল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাশমত আলী, উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক রাহাত হাসান টিপু প্রমুখ।




