
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শরিবার (৩১ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) চেয়ারম্যান আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব লিমিটেডের টাঙ্গাইল জেলা শাখার জেলা ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কালব লিমিটেডের বাসাইল শাখার ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কাল্ব লিমিটেডের বাসাইল শাখার ডিরেক্টর সিরাজুল ইসলাম খান, আমিনুল ইসলাম, তাপস লাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
বাসাইলসংবাদ, ৩১ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






