
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, নাটাবের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, স্বরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রানী প্রামাণিকসহ অন্যরা।
এসময় উপস্থিতি ছিলেন নাটাবের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হযরত আলী, স্যানিটারী ইন্সপেক্টর নাজিম উদ্দিন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়া, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়সহ স্থানীয় সাংবাদিক , ফায়ার সার্ভিস ও ছাত্রদলে সদস্যরা। পরে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।
বাসাইলসংবাদ, ৩১ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






