
নিজস্ব প্রতিবেদক : ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে টাঙ্গাইলে বাসাইলে কেক কাটা ও বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাসাইল পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালীটি বাসাইল থানা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন আলী, বাসাইল পৌর সভার সাবেক মেয়র মুজিবুর রহমান, কমিউনিটি পুলিশ সভাপতি আব্দুল আজিজ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাদত হোসেন খান প্রমুখ।




