
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান, যুব উন্নয়ন কর্মকর্তা গজনবী খানসহ অন্যরা। পরে স্থানীয় ফায়ার সার্ভিস দুর্যোগ মোবাকেলায় করণীয় সম্পর্কে ডামি ডিসপ্লে প্রদর্শন করে।




