
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ সুজন মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক সুজন উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকার আব্দুল করিমের ছেলে। গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইউনিয়নের মান্দারজানি উত্তরপাড়া এলাকার পাকা রাস্তার ওপর থেকে ৪ পিস ইয়াবাসহ সুজনকে আটক করে। আসামী সুজন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এতথ্যটি নিশ্চিত করেন।
বাসাইলসংবাদ, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






