
ক্রীড়া ডেস্ক : কলকাতা ছবিপাড়ার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করে আলোচনায় এসেছিলেন ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত অভিনেত্রী পায়েল সরকার।

এরপর অভিনেতা আবির সেনগুপ্তর সঙ্গেও ব্রেকআপ ঘটে তার, যা সে সময়ের শোবিজের ব্যাপক আলোচিত ছিল বিষয়টি।
তবে বেশ কিছুদিন ধরে এমন কোনো মুখরোচক খবরে আলোচিত বা সমালোচিত কিছুই হচ্ছেন না পায়েল।
সবার চোখের অলক্ষ্যে অনেকটাই আড়ালে ছিলেন না এই টলিকুইন।
অবশ্য এ বিষয়ে বক্তব্য দিয়ে ফের আলোচনায় এলেন পায়েল।
এ বিষয়ে তিনি জানিয়েছেন, প্রেম করার মতো নাকি মানুষই খুঁজে পাচ্ছেন না তিনি।
ভারতীয় গণমাধ্যমে এই অভিনেত্রী জানান, কোনো প্রেম করছি না। আসলে কাউকেই পছন্দ হয় না, কী করব? জোর করে তো আর প্রেম করতে পারব না! আমার চারপাশটা কেমন যেন বোরিং হয়ে আছে। আশেপাশের মানুষগুলোকে ভালো লাগছে না। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন, ডিক্যাপ্রিওর মতো কাউকে পাচ্ছি না তো।
আলোচনায় না থাকার বিষয়ে পায়েল বলেন, কই, আমাকে নিয়ে তো গুজব রটানোর শেষ নেই। এইতো সম্প্রতি একটা গুজক শুনলাম, আমি নাকি বিয়ে-টিয়ে করে বিদেশে চলে গেছি। আর ছবি করব না।
কেমন চলছে কলকাতার ছবি? এমন প্রশ্নের জবাবে পায়েল বলেন, প্রতি মুহূর্তেই দর্শকদের রুচি বদলাচ্ছে। আমি দশ বছর আগেও যে সব কমার্শিয়াল ছবি করেছি, সেগুলো কিন্তু এখন আর চলে না। এর কারণ আজ থেকে ১০ বছর আগের সময়টায় শুধুমাত্র সিনেমা ছিল। এখন ওয়েবও আছে। সবমিলিয়ে দর্শকের রুচি অনুযায়ী সিনেমায় কাজ করা খুব গুরত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
‘প্রেম আমার’, ‘বোঝে না সে বুঝে না’ ‘পাশের বাড়ির মেয়ে’ ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসিত হন পায়েল সরকার। তবে এরপর তার কিছু ছবি ফ্লপ হয়। তার শেষ ছবি ‘মুখোশ’ ব্যবসাসফল হয়নি। সম্প্রতি ‘ম্যাজিক’ নামে একটি ছবিতে কাজ শুরু করেছেন তিনি।
তথ্যসূত্র: আনন্দবাজার
…বাসাইলসংবাদ/ ৩০ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




