
বাসাইল সংবাদ : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশের টাঙ্গাইলে ছুটে এসেছে জুলিজা বিনতে কামিস (২২) নামের এক মালয়েশিয়ান তরুণী। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে তার প্রেমিক মনিরুল ইসলামের সঙ্গে ছুটে আসে টাঙ্গাইলের সখীপুরে। শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেওয়া হয় বলে জানান মনিরুলের পরিবার ।
পরিবার সূত্রে জানা যায়, ছয় মাস আগে মালয়েশিয়ান যুবতী জুলিজা বিনতে কামিসের সঙ্গে ফেসবুকে সম্পর্ক হয় মনিরুলের। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানেই মালয়েশিয়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী জুলিজা বিনতে কাসিম মনিরুলকে বিয়ে করার প্রস্তাব দেন। পরে শুক্রবার দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে তার প্রেমিক মনিরুল ইসলামের সঙ্গে ছুটে আসে। মনিরুল সখীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ঈমান আলীর ছেলে । মনিরুল সখীপুর সরকারি মুজিব কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জুলিজা বলেন, এদেশের প্রকৃতি ও মানুষকে তার খুব ভালো লেগেছে। খাবার খেতে তার কিছুটা সমস্যা হলেও শ্বশুর বাড়ির লোকজনের আন্তরিকতায় সে মুগ্ধ। সে আরও জানায়, দেশে ফিরে গিয়ে বিয়ের বিষয়টি তার পরিবারকে জানাবেন এবং মনিরুলকে মালয়েশিয়া নিয়ে যাবেন।
মনিরুল জানায়, আমি জুলিজাকে পেয়ে খুবই আনন্দিত। বিশ্বাসই করতে পারেনি জুলিজা তার ভালোবাসার টানে বাংলাদেশে আসবে। মনিরুলের মা মনোয়ারা বেগম জানায়, বিদেশী মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আমি খুশি।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




