
বাসাইল সংবাদ ডেস্ক: অনেক সময় দেখা যায় বিয়ের প্রস্তাব পেয়ে কেঁদে ফেলেন নারীরা। অনেক সময় হয়তো হেসে খুন হন। আবার অনেকে ঠিক কী করবেন বুঝে উঠতে পারেন না।

কিন্তু রেনা রেন্টেরিয়া বিয়ের প্রস্তাব পেয়ে যা করলেন তা জানলে চোখ কপালে উঠবে! বিয়ের প্রস্তাব পেয়ে চূড়ান্ত আনন্দ এবং উৎসাহে জ্ঞান হারালেন তিনি।
ভিডিও ফুটেজে দেখা গেছে, বিয়ের প্রস্তাব পেয়ে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন এই মেক্সিকান মডেল। প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো মজা করেই অজ্ঞান হওয়ার ভান করছেন তিনি। কিন্তু বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার ফলে আশেপাশের প্রত্যেকে এবং তাঁর প্রেমিক বুঝতে পারেন, মজা না, সত্যিই জ্ঞান হারিয়েছেন তিনি। এরপর নারী নিজেই গোটা ঘটনার বিবৃতি ফেসবুকে জানান এবং নিজের বিয়ের কথা ঘোষণা করেন।
বাসাইল সংবাদ/একে
সংবাদটি শেয়ার করুন।