
নিজস্ব প্রতিবেদক : ক্লু-লেস হত্যা মামলার আসামী গ্রেফতার ও আদালতে আসামীর স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান এবং রহস্য উদঘাটন করায় সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবীরকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তার সম্মাননা দেওয়া হয়েছে। রবিবার বিকালে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান এ সম্মাননা সনদ তুলে দেন।

এ সময় এডিশনাল ডিআইজি আসাদুজ্জামান, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৯ জুলাই রাতে হাতিবান্ধা মধ্যপাড়া গ্রামে ঘরে সিঁধ কেঁটে সমলা ভানু নামের এক মহিলাকে খুন এবং ঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা চুরি সংক্রান্তে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন নিহতের ছেলে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফল কবির বিভিন্ন সোর্স ও প্রর্যবেক্ষণ এবং বিচক্ষণতায় অবশেষে সিরিয়াল কিলার আনোয়ার হোসেন ওরফে বাবু শেখ এবং কালু ওরফে বাবু প্রামাণিককে গ্রেফতার করে। এতে ওই হত্যাসহ আরো ৯টি হত্যা কাণ্ডের মূলরহস্য উদঘাটিত হয়। পরে তাদেরকে গত ২৭ নভেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে নানা লোমহর্ষক কাহিনী। বাবু শেখ একজন সিরিয়াল কিলার। পরপর ৯টি হত্যা কাণ্ড সে নিজ হাতে করেছে। এর মধ্যে ৬টি হত্যাকাণ্ডের আগে সে ৬জন নারীকে ধর্ষণ করে হত্যা করে।
…বাসাইলসংবাদ/২৪ডিসেম্বর/একেবি




