
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে উপজেলার লাঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেনকে উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং ছাতিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছিমা আক্তারকে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষিকা মনোনিত করা হয়েছে। এ ছাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে কালিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম মিঞা এবং বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহারের নাম ঘোষণা করা হয়। পাঁচ সদস্য বিশিষ্ট উপজেলা শিক্ষা কমিটির সদস্য সচিব, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস শিক্ষকদের বিভিন্ন দিক বিচার-বিবেচনা শেষে এসব শ্রেষ্ঠ শিক্ষকের নাম ঘোষণা করেন।

উপজেলা শিক্ষা কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, শিক্ষকদের বিভিন্ন দিক বিচার-বিবেচনা শেষে উপজেলা পর্যায়ে দুজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং দুইজন সহকারী শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে।
…বাসাইলসংবাদ/২৪ডিসেম্বর/একেবি




