
বাসাইলসংবাদ: শনিবার, ১জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ব্যবস্থাপনার হালচাল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। শনিবার (১জুন) বিকেলে তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুড়ী চরপাড়া বাইপাস এলাকায় নির্মিত পুলিশ সাব-কন্ট্রোল রুমে আসেন। পরে তিনি সড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মহাসড়কে সিএনজি, অটোরিকশার মতো ধীরগতি সম্পন্ন তিন চাকার ছোট যানবাহনগুলো ঢুকে পড়ার কারণে অনেক সময় দুর্ঘটনার আশঙ্কার সৃষ্টি হয়। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। এছাড়াও চালকদের উদ্দ্যেশ্যে নিয়ন্ত্রিত গতি সীমার মধ্যে থেকে গাড়ি চালানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানান তিনি।
এসময় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, গাজীপুরের পুলিশ সুপার বেগম শামসুন্নাহারসহ পুলিশের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




