
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯০জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এতথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ২৯০জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৫০জনের। আর করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮শ’ ৬৫জনে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, ‘একদিনে হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৮০জন ও উপসর্গ নিয়ে ৬৪জন রোগী চিকিৎসাধীন রয়েছে।’
বাসাইলসংবাদ/ ০৯ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




