
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় জেলায় ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১৩জন করোনা রোগী শনাক্ত হয়। মঙ্গলবার (৬ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১৩জন করোনা রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ৫৭.৯২%। এদিন করোনা ও উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঁচজন ও অন্যান্য জায়গায় দুইজনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৯০৪৪ জন। আর মৃত্যু হয়েছে ১৩৫ জনের।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৩জন ও উপসর্গ নিয়ে আরও দুইজন মারা গেছেন। বর্তমানে করোনা ও উপসর্গ নিয়ে ১৪৩জন চিকিৎসাধীন রয়েছে। ’
বাসাইলসংবাদ/ ০৬ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




