
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে রমজান মাস উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিব) পণ্য বিক্রি শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়–য়া, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান প্রমুখ।

টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, রমজান মাস উপলক্ষে গত দুই বছর যাবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সুলভমূল্যে তেল, চিনি, ছোলা, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এ বছর টাঙ্গাইলে এক লাখ ৬৮ হাজার ৭১১ জন গ্রাহকের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে।
বাসাইলসংবাদ, ০৯ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




